ব্যবসায়িক ও পারিবারিক বিরোধের জেরে জকিগঞ্জে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, মামলা দায়ে‍র

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

ব্যবসায়িক ও পারিবারিক বিরোধের জেরে জকিগঞ্জে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, মামলা দায়ে‍র

7

 

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে ব্যবসায়িক লেনদেন ও জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্যে দিবালোকে মাজেদ আহমদ চৌধুরী (৩৩) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

গত ৩ জানুয়ারি ২০২৫ইং দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকায় জকিগঞ্জ থানার মাইজগ্রাম এলাকার পাকা রাস্তার ওপর এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাজেদ আহমদ চৌধুরী মাইজগ্রামের আব্দুল হান্নান চৌধুরীর ছেলে।

7

 

6

এই ঘটনায় নিহতের ভাই রাজন আহমদ চৌধুরী (৩৩) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ০৬-০১-২০২৫ইং তারিখে মামলা নং- ০৬।

 

মামলার আসামিরা হলেন— জকিগঞ্জের মাইজগ্রামের ছতার মিয়ার ছেলে আব্দুস ছকুর (৩৫), আব্দুল মান্নান চৌধুরীর ছেলে মোঃ শামিম আহমদ চৌধুরী (৪৫), নজরূল ইসলামের ছেলে মিজানুর রহমান লিমন, মোঃ আব্দুল হামিদের ছেলে তারেক আহমদ (২৭) এবং মৃত ছাকির আহমদের ছেলে মোঃ জুনেদ (২৫)।

 

মামলার বিবরণ অনুযায়ী, আব্দুস ছকুরের সাথে নিহত মাজেদের সুসম্পর্ক ও ব্যবসায়িক লেনদেন ছিল। মোঃ শামীম আহমদ চৌধুরীর সাথে নিহতের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর সূত্র ধরেই সংঘবদ্ধভাবে মাজেদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

 

ঘটনার দিন দুপুরে মাজেদ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা রামদা, লোহার পাইপ, কাঠের রুল, সুলফি ও বাঁশের লাঠি নিয়ে তার ওপর অতর্কিত হামলা জানায়। আব্দুস ছকুরের হুকুমে মোঃ শামীম আহমদ চৌধুরী রামদা দিয়ে মাজেদের মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে অন্যান্য আসামিরা তাকে সুলফি ও লোহার রড দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক জখম করে।

 

পরে স্থানীয় ও স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদকে মৃত ঘোষণা করেন।

1

 

5

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত এজাহার গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5