সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা আল-আমিন বহিষ্কার

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা আল-আমিন বহিষ্কার

3

 

নিউজ ডেস্ক : সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক মাহবুবুর রহমান (আল-আমিন)-কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

2

 

রবিবার (৮ মার্চ ২০২৬) রাতে সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান আল-আমিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠছিল। অভিযোগগুলো নিয়ে তদন্ত ও পর্যালোচনার পর কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

 

অফিশিয়াল এই বহিষ্কারের পাশাপাশি আল-আমিনের বিরুদ্ধে আদালতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে (কোতোয়ালী সি.আর মামলা নং- ১৮৮/২০২৬, তারিখ: ২০-০৮-২০২৬)।

7

 

দলীয় নেতার বহিষ্কার ও আদালতের মামলার ঘটনাটি দক্ষিণ সুরমা এবং সিলেটের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে ও সংগঠনে সুস্থ পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় দলগুলো কঠোর অবস্থান গ্রহণ করায় এই ধরণের দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে।

 

তবে বহিষ্কার ও মামলার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে মাহবুবুর রহমান (আল-আমিন)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ মিথ্যা অপপ্রচার। আমাকে হয়রানি করার উদ্দেশ্যেই একটি মিথ্যা মামলা দিয়ে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।”

2

 

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7