প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২২
নিউজ ডেস্ক : সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান গোলাপগঞ্জ সি.আর মামলা নং-১২৯/২০২২-এ রাবিয়া আক্তার রেবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার আসামি রাবিয়া আক্তার রেবা দীর্ঘদিন ধরে আদালতে হাজির না হয়ে পলাতক রয়েছেন। এর ফলে মামলার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিয়া আক্তার রেবার পিতার নাম মো. সুলতান আহমদ এবং মাতার নাম মোছা. আমেনা খাতুন। তাঁর ঠিকানা ঝর্ণারপাড়, সিলেট সদর-৩১০০, কোতোয়ালি, সিলেট।
আসামির অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য জানা থাকলে তা নিকটস্থ থানা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বিজ্ঞ আদালতকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি আদেশক্রমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট থেকে জারি করা হয়েছে।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest