বিশ্বনাথে গভীর রাতে মোঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে পুলিশের তল্লাশি, স্ত্রীকে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬

বিশ্বনাথে গভীর রাতে মোঃ  আব্দুল কুদ্দুসের বাড়িতে পুলিশের তল্লাশি, স্ত্রীকে হয়রানির অভিযোগ

7

 

1

নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার আসামি মো. আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে গভীর রাতে চিরুনি অভিযান চালিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ। গত সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে পুলিশ সদস্যরা তার বাড়িতে এই অভিযান পরিচালনা করেন। হঠাৎ গভীর রাতে পুলিশের এই অতর্কিত অভিযানে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

4

 

6

​পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বনাথ থানায় মোঃ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত বছরের দুটি মামলা রয়েছে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই পুলিশ এ আইনি পদক্ষেপ নিয়েছে। অভিযানের সময় পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালান।

 

​তবে অভিযানের সময় মো. আব্দুল কুদ্দুস বাড়িতে উপস্থিত ছিলেন না। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তার স্ত্রী মোছা. শারুল বেগম অভিযোগ করেন, তার স্বামী বর্তমানে যুক্তরাজ্যে (UK) অবস্থান করছেন। তার দাবি, সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তার স্বামীকে ফাঁসানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, স্বামীকে না পেয়ে পুলিশ ঘরে হামলা ও হুমকি প্রদানসহ তাদেরকে বারবার অভিযান চালিয়ে হয়রানি করছে।

 

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই জনাব আইয়ুব আলী জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় আপাতত বিস্তারিত তথ্য প্রকাশের সুযোগ নেই।

 

​এদিকে গভীর রাতের এই অভিযান নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে স্বাভাবিক আইনি প্রক্রিয়া বললেও, অনেক স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুলকুদ্দুসকে ভালো লোক দাবি করে মামলা ও অভিযানের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

6

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6