প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে স্বামীর বন্ধু ও সহযোগীদের বিরুদ্ধে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ওসিসিতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নগর ডেংরী এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। তারা ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নগর ডেংরী এলাকায় ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়। ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী তরুনী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিন শুক্রবার সকালে গ্রেফতার আসামিদের সিলেটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘৯৯৯ নম্বরে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest