সিলেটে ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নিহত

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটে ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নিহত

1

 

নিউজ ডেস্ক : সিলেটে জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও এক কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন।

 

7

শনিবার (২২ আগষ্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪) এবং অটোরিকশা চালক একই উপজেলার লালন আহমদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

1

 

5

নিহত নিয়ামতের ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শিরামসি যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনায় সস্ত্রীক তার ভাই ও আয়শা নামের এক ভাতিজি নিহত হয়েছেন।

 

স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রী ৭ জন আহত হন। উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষনা করেন।

 

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুল পাশে এসে ট্যাংক লরিটি অটোরিকশাকে চাপা দিয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

 

4

প্রসঙ্গত, এর আগে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8