প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় স্লিপার বাস সার্ভিসের পাঁচটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএ। যৌথ এই অভিযানের সময় অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিসের জন্য এবং বিভিন্ন অপরাধে ওই বাস সার্ভিসগুলোকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিত সাড়ে ৩টার দিকে এই শুরু হওয়া এই অভিযান শেষ হয় ৫টার দিকে। অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় তার সাথে অভিযানে সহযোগিতা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
জানা যায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দূরপাল্লার ব্যাপক বাস সার্ভিসের কাউন্টার রয়েছে। ওই কাউন্টারগুলোতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আনুমানিত সাড়ে ৩টার দিকে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন অপরাধের জন্য ‘জেদ্দা এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’ ‘লন্ডন এক্সপ্রেসকে ১৫ হাজার,’ ‘ইম্প্রেরিয়াল এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’ ‘বেঙ্গল পরিবহনকে ১৫ হাজার,’ ‘প্যারাডাইস এক্সপ্রেক্সকে ১৫ হাজার,’টাকা জরিমানা করা হয়। সর্বমোট পাঁচটি বাস সার্ভিসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, ‘স্লিপার বাসের কোনো অনুমোদন নেই। আজকের অভিযান মূলত: অনুমোদন ছাড়া স্লিপার বাস সার্ভিসের জন্য। আমরা আজকের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। সেই সাথে তাদের সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এই বাস সার্ভিসগুলো বন্ধ না হলে গাড়িগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest