প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেক্স : সিলেট উপশহরে একদল দুর্বৃত্তের পূর্বপরিকল্পিত হামলায় এক নারী ও এক যুবক গুরুতর আহত হয়েছেন। ১৭ আগস্ট (সোমবার) হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সিলেট উপশহরের বাসিন্দা জনাব মাহবুবুল আলমের মা এবং তার ভাগনে।
পরিবার সূত্রে জানা যায়, মাহবুবুল আলমের মা এক আত্মীয়কে দেখে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে করে মাহবুবুল আলমের মা এবং সাথে থাকা তার ভাগনে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটিকে আকস্মিক নয়, বরং সম্পূর্ণ পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন আহতদের স্বজনরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিয়ানীবাজার পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম ও তার ভাতিজা রেদোয়ান আহমেদের প্রত্যক্ষ ইন্ধন ও নির্দেশনায় এই হামলা চালানো হয়েছে।
ঘটনার চরম নিন্দা জানিয়ে মাহবুবুল আলমের পরিবার ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest