প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
নিউজ ডেস্ক : গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে ‘কবর জিয়ারত’ নিয়ে ধর্মীয় ফতোয়া ও তর্ক-বিতর্ককে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি প্রাণ হারান। তিনি অলংকারী ইউনিয়নের শফিক মিয়ার ছেলে।
ঘটনার পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অলংকারী ইউনিয়ন যুবলীগের সদস্য এমরান হোসেনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবর জিয়ারতের বৈধতা নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয় পক্ষ রামদা, রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলোপাতাড়ি কোপে আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ জনতা আসামিদের ছবি সংবলিত পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ফাঁসির দাবি জানাচ্ছে এবং আসামিদের ঘরবাড়িতে ভাঙচুর চালিয়েছে। বর্তমানে মূল অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest