প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৬
নিউজ ডেস্ক :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নতুন সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট যুব সংগঠক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান নুর আহমদ কামাল।
তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। একই সাথে নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ জানাচ্ছে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
নুর আহমদ কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছেন।
তাঁর এই নতুন অর্জনে সিলেটের সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুব সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, জনাব নুর আহমদ কামালের দক্ষতা ও দূরদর্শিতায় সংগঠনটির সাংগঠনিক কর্মতৎপরতা আরো গতিশীল হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আরো শক্তিশালী ভূমিকা রাখবে।
অভিনন্দনের জবাবে নুর আহমদ কামাল জানান, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সন্তান কমান্ডকে সুসংগঠিত রাখতে আমি সর্বোচ্চ পরিশ্রম করে যাব।”




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest