প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে
জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
নূরুদ্দীন রাসেল :: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির এক বিশেষ সভা ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি, সাংবাদিক এম.এ হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (আফাজ) এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোঃ আব্দুল খালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গির।
সভায় বক্তারা,নগরীতে যানজট নিরসনে ও যাত্রি সাধারণের যাতায়াতের দুর্ভোগ লাগবে অধিক যাত্রি বহনকারী যান বাহন বা পর্যাপ্ত টাউন বাস চালুর দাবি জানান। যত্রতত্র অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ, নগরির দক্ষিণ সুরমার রেলগেইট ও মার্কাজ পয়েন্টে যানজট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক নিয়োগ। সিলেট থেকে উৎপাদিত বিদ্যুৎ, সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সিলেটের ঘরে ঘরে জরুরী ভিত্তিতে গ্যাস সংযোগ প্রদানের জোর দাবী জানান। অন্যথায় আন্দোলন গড়ে তুলে, জাতীয় গ্রীডে গ্যাস নেওয়া বন্ধ করে দেওয়া হবে। সভায় সুরমা, কুশিয়রা, মনু, খুয়াই, বড়বাঘা নদী জরুরী ভিত্তিতে খননের জোরদাবী জানানো হয়।
সভায় সিলেট-আখাউড়া ডাবল রেললাইন এবং সিলেট-ছাতক রেল লাইন জরুরী ভিত্তিতে চালু এবং রেলওয়ে লাইনের উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা বাসা-বাড়ী, দোকান, মার্কেট উচ্ছেদ ও সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান। সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হবে।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট ডা. হাবিবুর রহমান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট কামরুজ্জামান, কবি দেওয়ান মতিউর ররহমান খাঁন,সাংবাদিক রুহুল ইসলাম মিটু,কবি ও সাংবাদিক নূরুদ্দীন রাসেল,আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, আবুল কাশেম হেলাল তাপাদার,সাংবাদিক আব্দুল আহাদ,এডভোকেট মামুনুর রশিদ, আব্দুল হাদী ফায়েক, আমিরুল ইসলাম কবির, রনি, রায়হান শিমুল, মোঃ শরিফ আহমদ, দিলদার মোহাম্মদ শাহজাহান প্রমূখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest