বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হলেন মো. আব্দুল আহাদ

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

বার্তা বাহক পত্রিকার স্টাফ রিপোর্টার হলেন মো. আব্দুল আহাদ

3

স্টাফ রিপোর্ট :: সিলেটের জনপ্রিয় দৈনিক ‘বার্তা বাহক’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক ও সংগঠক মো. আব্দুল আহাদ।গত ২৫ জুলাই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. হিফজুর রহমান খাঁন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রদান করেন।

7

 

1

মো. আব্দুল আহাদ বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে সিলেটের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় রয়েছেন। তিনি সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক ‘বৈচিত্র্যময় সিলেট’ পত্রিকাতেও সফলতার সাথে কর্মরত আছেন।

 

সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।বর্তমানে তিনি স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেটের সহ-সাধারণ সম্পাদক,কাব্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন,বাংলাদেশ-এর নির্বাহী সদস্য, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

7

দৈনিক বার্তা বাহক পত্রিকায় নতুন দায়িত্ব প্রাপ্তির পর মো. আব্দুল আহাদ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সাথে তিনি পেশাগত দায়িত্ব পালনে সিলেটের সর্বস্তরের সহকর্মী, সচেতন নাগরিক ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

 

2

সংবাদ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৭৫৯৬১২৮৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2