প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের আওয়ামীলীগ কর্মী আসিফ রহমান রিপনের বাড়িতে ভাঙচুর, লুটপাট হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বিগত ২৪ জুন বুধবার আনুমানিক রাত আটটার দিকে এ হামলার ঘটনা ঘটে।প্রতিবেশী আব্দুস সালাম,সুহেল আহমেদ, কামাল উদ্দিন এবং ভাই ইশতিয়াক রহমান উক্ত হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন বলে জানিয়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও এই ধরনের হামলার ঘটনা ঘটেছে, ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের মত গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করা হয়। এর রেশ কাটতে না কাটতেই বিগত ২৪ জুন ২০২৬ ইংরেজি বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে আওয়ামী লীগের কর্মী আসিফ রহমান বাড়িতে হামলা করা হয়। আওয়ামী লীগ থাকাকালীন সময়ে বর্তমান সরকারি দল ও শিবিরের নেতা কর্মীদের সাথে তার দলীয় কোন্দলের কারণে বিভিন্ন ভাবে রাজনৈতিক রশা নলের শিকার হয়। তাছাড়া সে সময়ে তার বাবা আওয়ামী লীগের একজন প্রভাবশালী রাজনীতিবীদ এবং নিজ এলাকা লক্ষীপাশা বাজারের সুপরিচিত ব্যবসায়ী ছিলেন।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার সরব উপস্থিতি ও দল পরিচালনা, প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন সহায়তা এবং বিগত ২৩জুন মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে একটি দলীয় সভায় অংশগ্রহণ যা এই ঘটনার প্রধান কারণ হিসেবে জানা যায় ।মূলত এরই পরিপ্রেক্ষিতে লক্ষীপাশা ইউনিয়নের কিছু আওয়ামী লীগ বিরোধী সুযোগ সন্ধানীরা আসিফ রহমান রিপন এর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়,এ সময় বাধা দিতে গেলে তার আপন ভাই ইশতিয়াক রহমান মারাত্মক আক্রমণের শিকার হন,পরবর্তীতে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হামলা শুরু হবে বুঝতে পেরে মহিলারা এবং বাকি সবাই বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে প্রান বাচান। হামলার কারনে বাড়িটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।এই হামলার আগেও বিগত ৫ আগস্টের পর প্রবাসী ও আওয়ামী লীগ কর্মী আসিফ রহমানের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে এই ধরনের হামলা আরও হয়েছে বলে জানা গিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাপগঞ্জ পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গিয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest