প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক এবং মোগলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ মাহফুজ ছাত্ররাজনীতিতে একজন সম্ভাবনাময় তরুণ সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি চিন্তাচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে তিনি নিয়মিত কাজ করছেন। তাঁর মতে, ছাত্ররাজনীতি কেবল নেতৃত্বের বিষয় নয়; এটি আদর্শ, নৈতিকতা, জ্ঞানচর্চা এবং সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সহকর্মীদের ভাষ্য, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে রায়হান আহমদ মাহফুজ ইতোমধ্যে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর নিষ্ঠা এবং সৃজনশীল উদ্যোগ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখছে বলেও তারা মনে করেন।
রায়হান আহমদ মাহফুজ বলেন, “আদর্শিক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ছাত্ররাজনীতিকে ইতিবাচক ও সৃজনশীল ধারায় এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও সংগঠনের আদর্শ ও নীতিকে ধারণ করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest