তরুণ সমাজকর্মী জাহিদ হাসান নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

তরুণ সমাজকর্মী জাহিদ হাসান নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

8

বালাগঞ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী জাহিদ হাসান।বৃহস্পতিবার (০৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

2

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তাঁর এই সুপরিচিতি এবং দক্ষতার মূল্যায়ন স্বরূপ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

 

2

এদিকে, জাহিদ হাসান সভাপতি নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আনন্দের বন্যা বইছে। নব-নির্বাচিত সভাপতিসহ কমিটির সকল কর্মকর্তাবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক নেতৃবৃন্দ।

 

7

শুভেচ্ছা বার্তায় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, জাহিদ হাসানের যোগ্য নেতৃত্বে নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরও উন্নত হবে এবং বিদ্যালয়টি উপজেলার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

 

8

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, *”আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2