প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মিফতাহ উদ্দিন ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেল আহমদ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন:
সহ-সভাপতি: আল আমিন হোসেন, হোসাইন গোলদার রাহান মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক: ইমরান খান, শামীম হোসাইন।
সাংগঠনিক সম্পাদক: মোঃ আবু ইউসুফ সাঈদ, রাব্বি আহমেদ, সিফাতুল ইসলাম জিয়া। যোগাযোগ সম্পাদক: অলিদ আহমদ। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মিফতাহ উদ্দিন ওয়াহিদ।
তিনি বলেন: “ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দোলার বাজার ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় আমি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলব এবং ইউনিয়ন ছাত্রলীগকে আরও শক্তিশালী করে গড়ে তুলব।”
নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest