প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীতে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে বিশেষ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কোতোয়ালী মডেল থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত হয়। এ সময় জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে ৪২ জন হকারকে আটক করা হয়। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক হকারকে সড়ক ও ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘সিলেট মেট্রোপলিটন পুলিশ মহানগরীর জনসাধারণের স্বস্তিপূর্ণ চলাচল নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ ধরনের হকার উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest