প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ তেলিপাড়া পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের দেওয়া বনজ ও ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলীর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী তাজরুল ইসলাম তাজুল বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন।
তিনি বলেন, “এই কর্মসূচি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির আহ্বায়ক সারোয়ার আহমদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেবুল আহমদ, আলাই মিয়া, মনু মিয়া, ফুরুক মিয়া, বকুল আহমদ, মো. উজ্জ্বল আহমদ, মো. রুমন আহমদ, নাবিল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest