প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা গ্রামের সাবেক বিএনপি নেতা হাজী ভুলাই খানের ছেলে তাওসীফ রেজা খাঁন রেজা খাঁন শিপুকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ০৩/০৪/২০২৬ তারিখে এই বহিষ্কারের ঘটনা ঘটে। তবে এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং নেতৃত্বকে প্রতিদ্বন্দ্বীহীন করার অপচেষ্টা বলে দাবি করেছে বহিষ্কৃত নেতার পরিবার।
তাওসীফ রেজা খাঁন পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তারা জানান, “আমরা দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানেও বিএনপি ও দলের আদর্শের একনিষ্ঠ সমর্থক। কিন্তু আমরা স্থানীয় ও আঞ্চলিক রাজনীতির নোংরা প্রতিহিংসার শিকার হয়েছি।”
পারিবারিক সূত্র জানায়, বহিষ্কৃত তাওসীদ রেজা খান বর্তমানে কেন্দ্র দ্বারা অনুমোদিত কমিটির একটি প্রতিদ্বন্দ্বী প্যানেলের সদস্য ও একনিষ্ঠ কর্মী ছিলেন। তাদের সমর্থিত প্যানেলটি অনুমোদন না পাওয়ায়, বর্তমান স্থানীয় নেতৃত্ব নিজেদের অবস্থান নিষ্কণ্টক ও প্রতিদ্বন্দ্বীহীন করতে এই বহিষ্কারের পথ বেছে নিয়েছে। প্রতিপক্ষকে রাজনীতি থেকে মাইনাস করা এবং পথের কাঁটা সরানোর উদ্দেশ্যেই তাওসীফ রেজা খাঁনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে দাবি পরিবারের।
“আমাদের পরিবার দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছে। শুধুমাত্র বর্তমান কমিটির প্রতিদ্বন্দ্বী প্যানেলে সক্রিয় থাকার কারণে এভাবে একজন একনিষ্ঠ কর্মীকে বহিষ্কার করা অত্যন্ত দুঃখজনক।”
— হাজী ভুলাই খানের পরিবার
এ বিষয়ে বক্তব্য জানতে বিশ্বনাথ উপজেলা বিএনপির কার্যালয়ে যোগাযোগ করা হলে স্থানীয় নেতারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অফিসের এক দায়িত্বশীল ব্যক্তি জানান, এটি ওপরের মহলের সিদ্ধান্ত। এই বহিষ্কারের বিষয়ে বিস্তারিত জানতে হলে দলের নীতিপ্রাধান্য বা উচ্চপর্যায়ের নেতৃত্বের সাথে যোগাযোগ করতে হবে।
এই বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ বিরাজ করছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest