জকিগঞ্জ সদর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে সাইফুল ইসলাম শিহাব

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

জকিগঞ্জ সদর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে সাইফুল ইসলাম শিহাব

6

 

জকিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ ভোটারদের মাঝে আগাম হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। এই নির্বাচনী আলোচনায় জকিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাইফুল ইসলাম শিহাব।

 

5

উপজেলার অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ হিসেবে পরিচিত সাইফুল ইসলাম শিহাব ইতিমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ছাত্ররাজনীতির মাঠ থেকে উঠে আসা এই তরুণ ও ডায়নামিক নেতা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। বিশেষ করে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে একজন নিরপেক্ষ সালিশ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় তাঁর দারুণ সুনাম রয়েছে।

 

স্থানীয় একাধিক ভোটারের সাথে কথা বলে জানা গেছে, সাইফুল ইসলাম শিহাব একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে তাঁর মতো একজন যোগ্য প্রার্থীর বিকল্প নেই বলে মনে করছেন অনেকেই।

 

নিজের প্রার্থীতা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে জনাব সাইফুল ইসলাম শিহাব বলেন, “আমি জকিগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার আলোকে ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি আমার ইউনিয়নবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

1

 

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাইফুল ইসলাম শিহাবের পক্ষে সাধারণ মানুষের সমর্থন ও গণজোয়ার ততই দৃশ্যমান হচ্ছে। জকিগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণ এবার পরিবর্তনের স্বার্থে একজন সৎ ও কর্মঠ নেতৃত্বকে বেছে নেবেন বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

7

 

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4