শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সের নিরাপত্তায় এবার সিসিটিভি ক্যামেরা

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬

শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সের নিরাপত্তায় এবার সিসিটিভি ক্যামেরা

8

 

নিউজ ডেস্ক : কয়েকশ বছরের রেওয়াজ ভেঙে সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজারের দান বাক্স ও দানের ডেগ সিলগালার পর সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন জেলা প্রশাসক। দানের কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন।

7

 

8

এর আগে, মাজারের ডেগ ও দানবাক্স পাহারার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। আজ শনিবার বিকেলে ওয়াকফ এস্টেটের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের নির্দেশনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মূলত উদ্যোগ নেওয়া হয়েছে। এটা জনগণের টাকা, তাদের জানার অধিকার আছে কোন খাতে ব্যয় হয়।

 

4

তিনি আরও জানান, একটি নির্দিষ্ট সময়ে দানবাক্স খোলা হবে। সিসিটিভি ক্যামেরা লাগানোর মাধ্যমের দান বাক্সের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

 

গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের তিনটি ঐতিহ্যবাহী বড় ডেগ ও কয়েকটি ছোট দানবাক্স সিলগালা করা হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন সিলেটের মানুষ। এক পক্ষ বিষয়টি সাধুবাদ জানালেও অন্যপক্ষ মাজারের অসম্মান করা হচ্ছে এবং হস্তক্ষেপ এক্তিয়ারবহির্ভূত বলে দাবি করছেন।

 

শাহজালাল মাজার ছাড়াও জেলা প্রশাসক শুক্রবার শাহপরান (রহ.) মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মাজার এলাকায় মদ ও গাঁজার আসর বন্ধের নির্দেশনা দেন। তিনি জানিয়েছেন, শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যায়ের স্বচ্ছতার জন্য দানবাক্স খোলা হবে।

6

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5