রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন সিলেটের ব্যারিস্টার সালাম

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন সিলেটের ব্যারিস্টার সালাম

2

 

নিজস্ব প্রতিবেদক : ত্যাগী ও বিশ্বস্ত নেতাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন অব্যাহত রেখেছে সরকারি দল বিএনপি। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তাকে তিন বছরের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

 

দলীয় আনুগত্য ও ত্যাগের স্বীকৃতি

 

8

ব্যারিস্টার মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে সিলেট-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দল তার পরিবর্তে এই আসনে এম এ মালিককে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে।

8

 

মনোনয়ন না পেয়েও দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে ব্যারিস্টার সালাম তার বিশাল কর্মী-সমর্থক বাহিনী নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে কোমর বেঁধে মাঠে নামেন। তার এই একনিষ্ঠ ভূমিকার কারণে নির্বাচনে দলীয় প্রার্থী বিপুল সাফল্য অর্জন করেন। সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রতি এই চরম আনুগত্য ও ত্যাগের পুরস্কার হিসেবেই বিএনপি সরকার তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন করেছে।

7

 

1

সিলেটে মূল্যায়নের ধারাবাহিকতা

 

সিলেটের রাজনীতিতে বিএনপি নেতাদের এমন রাষ্ট্রীয় মূল্যায়নের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে সিলেটের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বসিয়েছে সরকার।

 

তার মধ্যে উল্লেখযোগ্য হলেন:

 

আব্দুল কাইয়ুম চৌধুরী (সভাপতি, সিলেট জেলা বিএনপি) – প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন।

আবুল কাহের চৌধুরী শামীম (সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি) – প্রশাসক, সিলেট জেলা পরিষদ।

রেজাউল হাসান কয়েস লোদী (ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি) – চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।

 

ব্যারিস্টার সালামের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দের হাওয়া বইছে। তার অনুসারী ও দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4