প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলায় যুক্তরাজ্যপ্রবাসী এক বিএনপি কর্মীকে আসামি করাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাকে মামলায় জড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোনাচর গ্রামের বাসিন্দা নাহিয়ান আহমদ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি বিভিন্ন সময় মামলা ও হয়রানির শিকার হন এবং পরে বিদেশে চলে যান।
সম্প্রতি গোলাপগঞ্জে বিএনপির সম্ভাব্য দুই সংসদ সদস্য প্রার্থী এমরান আহমদ চৌধুরী ও ফয়সল আহমদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রেজাউল করিম নামে এক যুবদল কর্মী গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাহিয়ান আহমদকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে মনোনয়নকে কেন্দ্র করে গোলাপগঞ্জ বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নাহিয়ান আহমদের পরিবারের দাবি, ঘটনার সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং বর্তমানে সেখানেই রয়েছেন। তাই তাকে মামলায় মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাহিয়ান আহমদের পিতা বলেন, তার ছেলে অনলাইনে আওয়ামী লীগ ও দুর্নীতিবিরোধী বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। এ কারণে অতীতে তারা হুমকির মুখে পড়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, পূর্বশত্রুতার জের ধরে নাহিয়ানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
স্থানীয় এক ইউপি সদস্য বলেন, নাহিয়ান একজন মেধাবী ও ভদ্র ছেলে। তিনি বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে মামলার অভিযোগ এবং নাহিয়ান আহমদের পরিবারের দাবি— উভয় বিষয়ই তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest