অবিলম্বে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ শুরুর দাবি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’র

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৬

অবিলম্বে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ শুরুর দাবি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি’র

6

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নে নির্ধারিত স্থানে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ অবিলম্বে শুরু করার জোর দাবি জানিয়েছে অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গত ৩০ মে শনিবার রাতে নগরীর স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় এই দাবি জানানো হয়। দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

 

আমলাতান্ত্রিক জটিলতা ও জনক্ষোভ
সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র জন্য অধিগ্রহণকৃত ভূমি জেলা প্রশাসন বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলেও আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে এর নির্মাণকাজ শুরু করা হচ্ছে না। ফলে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও সংশয় বিরাজ করছে। অবিলম্বে এই নির্মাণকাজ শুরু করে জনমনে সৃষ্ট সংশয় দূর করার আহবান জানানো হয়। এ ব্যাপারে সিলেট-১ আসনের এমপি ও সরকারের সিনিয়র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৩ আসনের এমপি মোঃ আব্দুল মালিকের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।

6

 

জলাশয় সংস্কার ও দখলমুক্ত করার দাবি
সভার অপর এক প্রস্তাবে দক্ষিণ সুরমা উপজেলাসহ সুরমা নদীর দক্ষিণ পাড়ের জনপদের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানানো হয়। এলাকার নদী, খাল-নালা ও উন্মুক্ত জলাশয় সংস্কারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পলি পড়ে ভরাট এবং ভূমিখেকো চক্রের জবরদখলের কারণে স্থানীয় জলপথগুলো বিলুপ্তির পথে। এগুলো উদ্ধার করে পুনঃখনন না করলে এই জনপদের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়বেন।

 

ঢাকা-সিলেট হাইওয়ে ও রেললাইন উন্নয়ন
সভায় ঢাকা-সিলেট ৬ লেনের হাইওয়ে নির্মাণকাজের ধীরগতির কারণে যাত্রী সাধারণের অবর্ণনীয় দুর্ভোগের কথা উল্লেখ করে কাজ দ্রুততর করার আহবান জানানো হয়।

4

 

পাশাপাশি, ঢাকা-সিলেট রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রস্তাবে বলা হয় শুধু ডুয়েল গেজে রূপান্তর করলেই সিলেট বিভাগের যাত্রী সাধারণের সমস্যার স্থায়ী সমাধান হবে না। জনস্বার্থে এই রেললাইনকে অবিলম্বে ডাবল লাইনে উন্নীত করার দাবি জানান নেতৃবৃন্দ।

 

নতুন আহ্বায়ক কমিটি গঠন
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আহাদ। প্রতিষ্ঠাতাকালীন সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর-এর পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর খান।

 

আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, নুরুল ইসলাম সুমন, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ ছয়েফ খান, মোঃ ফখরুল হাসান, সাংবাদিক মোঃ সানোয়ার আলী, মোঃ খলিল মিয়া, তনজুল আহমদ চিশতি, মোঃ রাজু আহমদ, শ্রমিক নেতা জমির হোসেন, আব্দুস সামাদ রুবেল, মোঃ বাবর মিয়া প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সদস্য দিলোয়ার হোসেন রানা।

4

 

সভার সাংগঠনিক প্রস্তাবে আলহাজ্ব আব্দুল আহাদকে আহ্বায়ক এবং সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরকে সদস্য সচিব করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সকলকে এই কমিটির সদস্য করা হয় এবং পরবর্তীতে আরও নতুন সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নবগঠিত আহ্বায়ক কমিটির পরবর্তী সভা আগামী ১৩ জুন শনিবার বাদ মাগরিব একই স্থানে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

8

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7