দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু ১০ জুন থেকে

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহ শুরু ১০ জুন থেকে

2

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর নতুন সদস্য সংগ্রহের জন্য আগ্রহীদের কাছ থেকে ফরম আহ্বান করা হয়েছে। আগামী ১০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত ফি প্রদান করে এই ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

3

 

গত ৭ জুন রবিবার বেলা আড়াইটায় নগরীর স্টেশন রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের এক নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

5

 

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সানোয়ার আলীর পরিচালনায় সভায় বেশ কয়েকটি সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

3

সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত যেসকল সংবাদকর্মী এই প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী, তারা আগামী ১০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে প্রেসক্লাব কার্যালয় থেকে নগদ ৫০০ টাকা (অফেরতযোগ্য) ফি প্রদান করে সদস্য ফরম সংগ্রহ এবং পূরণপূর্বক জমা দিতে পারবেন।

 

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে আগামী ২০ জুন থেকে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই কর্মসূচি সফল করতে সকল সদস্যকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়। এছাড়া যে সকল সদস্যের মাসিক বা বাৎসরিক চাঁদা বকেয়া রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তা পরিশোধের তাগিদ দেওয়া হয়।

 

উক্ত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার প্রমুখ।

6

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6