প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিলেট ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জহিরুল ইসলাম আলাল। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও তাঁর পক্ষে জোরালো সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মদন মোহন কলেজ থেকে ছাত্ররাজনীতিতে সক্রিয় হওয়া আলাল দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান শক্ত করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে বলেও দাবি নেতাকর্মীদের।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সংসদ আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক মামলার সংখ্যা এবং নেতৃত্বের ভারসাম্যের মতো বিষয়গুলো বিবেচনায় নিচ্ছে বলে জানা গেছে। ফলে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে কার হাতে উঠছে নেতৃত্বের দায়িত্ব।
তবে তৃণমূল নেতাকর্মীদের একটি বড় অংশ মনে করছেন, সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের জনপ্রিয়তার কারণে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে জহিরুল ইসলাম আলালকে।
এখন রাজনৈতিক মহলের নজর কেন্দ্রীয় ছাত্রদলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest