প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬
বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপ তারকা শাকিরাক কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিয়েছে স্পেনের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে নেওয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৬৫ কোটি টাকা) সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা ওই দেশে ১৮৩ দিন অবস্থান করেছিলেন এবং সে কারণে তিনি করদাতা হিসেবে বিবেচিত হবেন। তবে আদালত রায়ে স্পষ্ট জানায়, এ দাবির পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।
আদালতের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে ছিলেন মাত্র ১৬৩ দিন, যা করযোগ্য বাসিন্দা হিসেবে গণ্য হওয়ার নির্ধারিত সময়সীমার চেয়ে ২০ দিন কম। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং আরোপিত জরিমানা অবৈধ ঘোষণা করা হয়।
ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং ২৫ মিলিয়ন ইউরো জরিমানা।
এ রায়ের পর এক বিবৃতিতে শাকিরা বলেন, দীর্ঘ আট বছর ধরে তাকে অন্যায়ভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘এই সময়ে আমি অনেক মানসিক চাপ ও অনিদ্রার মধ্য দিয়ে গেছি, যা আমার স্বাস্থ্য ও পরিবারকে প্রভাবিত করেছে।’
শাকিরা আরও বলেন, তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ প্রমাণ করতে পারেনি কর্তৃপক্ষ, বরং পুরো প্রক্রিয়াটিই ছিল অন্যায় ও ভিত্তিহীন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest