যুবদল নেতা মোহাম্মদ নাসিরুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা দাবী

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

যুবদল নেতা মোহাম্মদ নাসিরুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা চাঁদা দাবী

2

 

নিউজ ডেস্ক : সিলেট জেলা যুবদল নেতা মুহাম্মদ নাসিরুদ্দিনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মহানগর ফরেন এজেন্সি প্রাইভেট লিমিটেডে ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে।

 

আমাদের প্রতিনিধি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানান গত ০৫ আগষ্ট ২০২৪ইং তারিখে বিগত স্বৈরচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগ ক্যাডার পংকজ দেবনাথ, পিযুষ কান্তি দে, সঞ্জয়, মিনার হোসেন, পাবেল আহমদ ও সেলিম চৌধুরী গংরা প্রাণ বাচাতে দল পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পিতে যোগদান করে। উল্লেখিত সন্ত্রাসীরা নিজেদেরকে বর্তমান ক্ষমতাশীন দলের সক্রিয় রাজনৈতিক কর্মী দাবী করে সিলেট শহরের বিভিন্ন জায়গায় ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে মোটা অংকের চাঁদা দাবী করে আসছে।

1

 

আরও জানা যায় যে, বিগত ২২/০৩/২০২৪ইং তারিখে সন্ধ্যা ৭টায় উল্লেখিত সন্ত্রাসীসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের একটি সন্ত্রাসী গ্রুপ মোটরসাইকেল যোগে বন্দরবাজারস্থ মহাজনপট্টিতে অবস্থিত মহানগর ফরেন এজেন্সি প্রাইভেট লিমিটেডে এসে ৫,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। তখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুব হাওলাদার ও ক্যাশিয়ার জাবেদ আহমদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা ধারালো চায়নিজ কুড়াল, রামদা ও ছুরি দিয়া অতর্কিত হামলা করে ক্যাশিয়ার জাবেদ আহমদকে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে।

3

 

7

এসময় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাহাবুব হাওলাদারকে মারধোর করে গুরুতর আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও  কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে তালাবদ্ধ করে। সন্ত্রাসীরা আলটিমেটাম দিয়ে বলে যায় এক সপ্তাহের মধ্যে তাদের দাবীকৃত ৫,০০, ০০০/- টাকা চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দিবো না বলে প্রতিষ্ঠান ভাংচুর করে ২/৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করে চলে যায় ।

3

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7