প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ছিল অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত অপর কিশোর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের খান চা বাগানের তন্দুর গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের (তফাজ্জল) ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে অষ্টম শ্রেণিতে পড়ছিল।
এসময় একই গ্রামের অপর আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়। সে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল বলে জানিয়েছেন তার চাচা আলী আহমেদ। তাকে সংকটাপন্ন অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ দুর্ঘটনার জন্য প্রাইভেট কার নাকি ড্রাম ট্রাক দায়ী তা নিয়ে নিশ্চিত নয় কেউই। পুলিশ স্থানীয় তেল পাম্পের একটি ড্রাম ট্রাক আটক করেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি সাদা রঙের প্রাইভেট কার দ্রুত স্থান ত্যাগ করতে দেখি, তবে ট্রাক না কারের সাথে সংঘর্ষ হয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নয়। পরে আমরা কয়েকজন মিলে আহতদের সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে পাঠাই।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে। ঘটনার জন্য এই ট্রাকটিই দায়ী বলে আলামত স্পষ্ট।
তিনি আর জানান তদন্ত শেষে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest