প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬
নিউজ ডেস্ক : সড়কে মৃত্যুর মিছিল যেনো থামছেই না। সিলেটের পর এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী- স্ত্রীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪ জন রয়েছেন বলে জানা যায়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সোমবার বিকালে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। চালকসহ আহত আরও ৩জন ওসমানি হাসপাতালে মারা গেছেন।
নিহতরা হলেন- তাহিরপুর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও এলাকার শুকুর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫), তার স্ত্রী নীলুফা আক্তার (৩০), শ্বশুর বালিজুরী দেওর জালাল গ্রামের ইউনুস আলী (৬০) ও শালিকা কেয়া মনি (১৭)। নিহত চালকের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, অসুস্থ্য শ্বশুর ইউনুস আলীকে ডাক্তার দেখাতে স্ত্রী ও শ্যালক, শালিকাকে নিয়ে বিকেলে সিএনজিযোগে সিলেট যাচ্ছিলেন শাহাব উদ্দিন। সিলেট থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাস ও সিএনজি ছিটকে গিয়ে খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা।
এসময় শাহাব উদ্দিন ও তার শ্বশুর ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ ৪ জনকে উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে গেল স্ত্রী নীলুফা আক্তার, শালিকা কেয়া মনি ও সিএনজি চালককে মৃত ঘোষণা করেন ডাক্তার। তাৎক্ষনিক নিহত চালকের নাম পরিচয় পাওয়া যাযনি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনসহ মোট ৫জন নিহত হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে, এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুপুরে সদর উপজেলার নারাইনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের নাম পরিচয় জানতে চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) সুজন সরকার।
এর আগে গত রবিবার সকালে সিলেটের তেলিবাজার এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের ৭ জনের বাড়িই সুনামগঞ্জ জেলায়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest