প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬
আসন্ন সিলেট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর মতামতে নেতৃত্বের দৌড়ে জোরালোভাবে উঠে এসেছে সজিব আহমেদের নাম।
বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাবেক সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন সজিব আহমদ।দীর্ঘ দিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
আন্দোলন-সংগ্রামে সাহসী উপস্থিতি,সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তাকে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও সাধারণ কর্মীদের বড় একটি অংশ তাকে আগামী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহী।তাদের বিশ্বাস, সজিব আহমেদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
এ বিষয়ে একাধিক নেতাকর্মী জানান,“আমরা এমন একজন নেতাকে চাই,যিনি মাঠে থাকবেন,কর্মীদের পাশে থাকবেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন।সেই দিক থেকে সজিব আহমদ আমাদের প্রথম পছন্দ।”
এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাকে দায়িত্ব দিয়ে সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest