প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
নিউজ ডেস্ক :: সিলেটের পূণ্যভূমিতে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার ২০২৬ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর শহীদ সোলেমান হলে ১২৬৬ তম সাপ্তাহিক সাহিত্য আসরে অনাড়ম্বর পরিবেশে মোড়ক উন্মোচন হলো চেনা সুর প্রকাশনী থেকে প্রকাশিত নতুন বই সদা জাগ্রত কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর **হৃদয়ে রক্তস্বর**।
সাংবাদিক,শিল্পী ও গুণী শিক্ষকদের উপস্থিতিতে কবিতা আর হৃদয়ের রক্তস্বরের এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি হয়েছিল।বইটির ওপর গভীর আলোচনা আর প্রাণবন্ত কবিতা পাঠ অনুষ্ঠানটিকে দিয়েছিল এক ভিন্ন মাত্রার আয়োজন।কবি দেওয়ান মতিউর রহমান খাঁন এর কবিতাগ্রন্থ এভাবেই অগ্রগতি হোক সেটাই আমাদের শুভ কামনা।
কবিতা কেবল শব্দের বিন্যাস নয়,বরং সমাজ ও মানুষের অন্তরের প্রতিফলন| প্রকৃত কবিতা পাঠককে যেমন ভাবায়, তেমনি সমাজ সংস্কারে আলোকবর্তিকা হিসেবে কাজ করে| অনেকে মনে করেন আধুনিক কবিতায় ছন্দের প্রয়োজন ফুরিয়েছে—এই ধারণাটি ভ্রান্ত| ছন্দ হলো কবিতার হৃদস্পন্দন| মনে রাখতে হবে, ব্যাকরণ না জেনে ব্যাকরণ ভাঙা যায় না| তাই নবীন কবিদের জন্য প্রথাগত ছন্দ শেখাটা অপরিহার্য।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের ১২৬৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ উপরোক্ত কথা বলেন|
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক কথা সাহিত্যিক কামরুল আলমের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনাসারী,কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান|
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার আদীল আনোয়ার| রচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি মুহিত চৌধুরী, ভ্রমণ লেখক মোয়াজ আফসার, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, কবি মাহফুজ জোহা,দেওয়ান মতিউর রহমান খাঁন,কবি নূরুদ্দীন রাসেল,
সাজন আহমদ সাজু, আদীল আনোয়ার, মাহফুজুর রহমান,গনেন্দ্র চন্দ্র দেশমুখ,এ বি এম হাসান চৌধুরী,কামাল আহমদ,জুবের আহমদ সার্জন, মিলন কান্তি দাস,দেওয়ান মশিউর রহমান খান শাহি, মো. হাসান আহমদ সানি, দেলোয়ার আহমদ,সরফরাজ সানোয়ার,দেওয়ান রাফি মুহাম্মদ, জহুরী, মুহাম্মদ মুশতাক আহমদ,মুহাম্মদ মাবরুর আহমদ রাফি, ইসহাক হোসেন, মকসুদ আহমদ লাল, সালমা আলী খান প্রমুখ| গান পরিবেশন করেন মিলন কান্তি দাস ও কয়েছ মিয়া| আসরে সেরা লেখক মনোনীত হন কবি মুহিত চৌধুরী| বিজ্ঞপ্তি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest