প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
নিউজ ডেস্ক : ৫ আগস্ট বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চরগ্রাম এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য আক্তার হোসেন এর বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর আগে মোটরসাইকেল শোডাউন দিয়ে কিছু উচ্ছৃঙ্খল আক্তার হোসেনের বাড়িতে যান। তারপর সেখানে ভাঙচুর সংঘটিত হয়।
উল্লেখ্য, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকেলে শতাধিক উত্তেজিত জনতা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্তার হোসেনএর বসত বাড়িতে আক্রমণ করে। এসময় হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়িতে থাকা আসবাবপত্র,ল্যাপটপ,টেলিভিশন ও অন্যান ইলেকট্রনিক সামগ্রী ঘরের বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার সময় আক্তার হোসেন এর স্ত্রী ও ৫ মেয়ে প্রাণভয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান,আক্তার হোসেন সিলেট বিভাগীয় পর্যায়ে আওয়ামী লীগের একজন প্রভাবশালী সিনিয়র নেতা হওয়ায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে ছিলেন। ৫ আগস্টে আওয়ামিলীগ সরকারের পতন পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তার রাজনৈতিক পরিচয় ও অবস্থানের কারণেই এই হামলা চালানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে বড়লেখা থানা পুলিশ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest