প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
“গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য ও শিশু মৃ*ত্যুরোধে
এই ক্লিনিক বাতিঘর হয়ে কাজ করবে”
নিউজ ডেস্ক ::সিলেটের বালাগঞ্জে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক। বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে রোববার (১২ এপ্রিল) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্লিনিকের আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ও রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ,কে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ পর্যায়ে মাতৃস্বাস্থ্য ও শিশু মৃ*ত্যুরোধে এই ক্লিনিক বাতিঘর হয়ে কাজ করবে। এই ক্লিনিক বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি প্রবাসীদের এই মহতী উদ্যোগকে সহযোগিতা করতে এলাকাবাসী সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ,কের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সমাজসেবক আলী আহমদ নেছাওর।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি, ‘আত্ব-তাকওয়া’ প্রজেক্ট কমিটির সেক্রেটারি ও যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের সাবেক ২বারের মেয়র,বিশিস্ট সমাজসেবী মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।
বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, রুকন ডেভেলমেন্ট ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি ও প্রজেক্ট উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, এখলাছুর রহমান লায়েক, ছানাওর আহমদ, আমেরিকা প্রবাসী মিশকাত চৌধুরী, মাহিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আছকর আলী, আব্দুর রূপ, বালাগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল হাই হারুন, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, গহরপুর জামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, খাগদিওর জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন, আব্দুল মালিক জাকা, বদরুল আলম চৌধুরী, মঈন উদ্দিন মঞ্জু, খালেদ আহমদ, শফিক আহমদ শফি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নজির উদ্দিন, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন ও গহরপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী। এর আগে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউ,কের ফাউন্ডার ও আত্ব-তাকওয়া প্রকল্পের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যের করবি বারাহ কাউন্সিলের ২বারের সাবেক মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকিরের ওসমানীনগরের খাগদিওরস্থ গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (প্রকাশিত রুগনপুর) গ্রামে ১শ ৫০শতক জমিতে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিকের পাশাপাশি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নার্সি ইন্সটিটিউটসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest