‘পুরো ইরান উড়িয়ে দেব’, ফের ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

‘পুরো ইরান উড়িয়ে দেব’, ফের ট্রাম্পের হুঁশিয়ারি

3

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘পুরো ইরান উড়িয়ে দেব’ – ফের ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যদি ইরান নির্ধারিত সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত না হয়, তবে পুরো ইরান ধ্বংস করার হুমকি রয়েছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটি জানিয়েছে, যদি আমেরিকা হামলা চালায়, তারা প্রতিশোধ নেবে। ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন পরিকাঠামো লক্ষ্য করে তীব্র হামলা চালানো হবে।

2

 

8

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ইরানকে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে। নইলে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তা না হলে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

 

তবে ইরান এই হুমকিকে পাত্তা দিচ্ছে না। বরং তাদের দাবি, ট্রাম্প অসহায়তার মধ্যে অস্থির হয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন এবং নির্বোধ হুমকি দিচ্ছেন।

 

একাধিক মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরানের তরফে কোনো শান্তি চুক্তি না হয়, তাহলে পুরো ইরান উড়িয়ে দেব।’

 

অ্যাক্সিও এবং ফক্স নিউজে ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের কাছে ভালো সুযোগ আছে। কিন্তু যদি তারা চুক্তি না করে, তাহলে সেখানে যা আছে আমি সব ধ্বংস করব।’

 

4

ট্রাম্প আরও জানিয়েছেন, ‘ইরান ইতিমধ্যেই বিধ্বস্ত হয়ে গেছে। দিন যত এগোবে, পরিস্থিতি আরও খারাপ হবে।’

 

4

তিনি এই সময় উল্লেখ করেন, ‘মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম অনুসারে’, যা বাংলাদেশি সময়ে বুধবার সকালবেলার দিকে। অনুমান করা হচ্ছে, এই সময়ের পর আমেরিকা ইরানে হামলা করতে পারে।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6