আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’, সক্রিয় থাকবে চারদিন

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’, সক্রিয় থাকবে চারদিন

3

 

3

নিউজ ডেস্ক : দেশের আকাশে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গর্জন’। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, আজ রাতের মধ্যেই এই বৃষ্টিবলয় দেশের আকাশে প্রবেশ করতে পারে।

4

 

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একাংশে আকাশ মেঘলা এবং কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে একই সময়ে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার রয়েছে, যা দেখে আসন্ন বৃষ্টিবলয়ের উপস্থিতি সহজে বোঝা যাচ্ছে না।

5

 

পোস্টে আরও বলা হয়, ‘গর্জন’ নামের এই প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়টি আগামী ৭ থেকে ১০ এপ্রিল (৪ দিন) পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বিশেষ করে সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এর উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

6

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7