সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

সিলেট নগরের উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: কাইয়ুম চৌধুরী

2

 

6

নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটে অনেকে সমস্যা রয়েছে। অপরিচ্ছন্নতা, মশার উপদ্রব, জলাবদ্ধতা, পানিসংকট সহ নানাবিধ সমস্যা সমাধানকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করি সবার সহযোগিতা পেলে গ্রিন এবং ক্লিন একটি নগর গড়তে পারব।

2

 

6

আজ শনিবার সিলেট নগরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের উন্নয়নের জন্য নগরবাসীর সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। কারণ নগরবাসী সচেতন না হলে উন্নত নগর গড়া কোনোভাবেই সম্ভব নয়। নগরবাসী যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না করলে সিটি কর্পোরেশনের কর্মীরা দিনরাত পরিশ্রম করলেও পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়।

8

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আজ বিকেলে সিলেট মহানগর পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। এর আগে তিনি সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ, হজ্ব এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব এবং মরহুম মেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8