চোরকে সাথে নিয়ে স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

চোরকে সাথে নিয়ে স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান

6

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক আশরাফুল কবীরের বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারে চোরকে নিয়ে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করছে।

4

 

2

জানা যায়, ২৬ অক্টোবর লালাদিঘীরপাড় এলাকার গৃহিনী শাহানা আক্তার ও সাংবাদিক আশরাফুল কবীর দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে। চোর দল ভেতরে প্রবেশ করে ২১ লাখ টাকা মূল্যের ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এর কিছুদির আগে একই এলাকার মছব্বির আলীর বাসায়ও চুরির ঘটনা ঘটে।

 

2

সম্প্রতি সিলেট নগরীর বাসা বাড়িতে হঠাৎ করেই চুরির ঘটনা বেড়ে যায়। বাসা বাড়ির জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, ট্যাব ও মোবাইল ফোনসেট লুটে নিচ্ছে চোর দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5