সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল!

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৬

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল!

3

“রমজান মাস সিয়াম সাধনার মাস,এর আদর্শ মনে লালন করলে জীবন সুন্দর হবে”…….বিদ্যা রত্ন রায়

5

 

নিউজ ডেস্ক :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন যুক্তরাজ্য শাখার সদস্য সচিব এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মুর্শেদ খান এর সার্বিক তত্বাবধানে শনিবার (৭মার্চ) নগরীর শিবগঞ্জ এলাকায় পথচারী ও দুস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।সাহান উদ্দিন নাজু এর সভাপতিত্বে ও জুবের আহমদ সার্জনের প্রানবন্ত সঞ্চালনায় ইফতার এর পূর্ব মূহুর্তে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সেলিম আহমদ,সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

4

 

4

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খাঁন।তিনি বলেন “রেমিট্যান্স যোদ্ধারা স্বদেশে অনেক অবদান রেখেছেন, তেমনি যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা জনাব মুর্শেদ খাঁন আজকের এ মহতী অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রেখেছেন বিধায় উনাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে”।

6

 

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। তিনি বক্তৃতায় বলেন, “পবিত্র কুরআন শরিফ হৃদয়ে লালন ও পালন করলে আমাদের জীবনই অত্যন্ত সুন্দর ও সার্থক হয়ে উঠবে”।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভাগীয় সিনিয়র সদস্য এস এম এ ডালিম, সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান,উক্ত সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিভাগীয় সদস্য বদরুল আলম।

 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট ডটকম ২৪ এর দক্ষ সাংবাদিক আব্দুল আহাদ,বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার লিমন আহমেদ,বৈচিত্র্যময় সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ,বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ সাদিকুর রহমান সহ উক্ত সংগঠনের সদস্য বৃন্দ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6