১১ নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৬

১১ নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন-লাইন গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

1

নিউজ ডেস্ক :: সিলেট গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরিফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অন- লাইন গ্রুপের আহবায়ক ও প্রতিষ্টাতা শুক্কুর আলী ও উপদেষ্টা বিলাতুর রাজা এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৩ মার্চ মঙ্গলবার ৪ নং ওয়ার্ড কাদিপুরে অনুষ্টিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সিলেট-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,পবিত্র রমজান আত্মশুদ্বির মাস,সিয়াম সাধনার এই মাসে সমাজে ভালো কাজ এবং ইবাদত বন্দেগি বেশি বেশি করে করতে হবে।আমরা মানবিক কাজের প্রতি আরো গুরুত্ব বাড়িয়ে দেই।সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক আমার সোনার বাংলা।

 

6

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট জজ কোর্টের পিপি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ,পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি।

7

 

2

শুক্কুর আলী ও বিলাতুর রাজার বক্তব্যে বলেন,আমরা সব সময় দেশের এবং দলের জন্য কাজ করে থাকি।১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকের জনাব এমরান আহমদ চৌধুরীর পক্ষে অনেক ত্যাগ করেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।

 

সভাপতিত্ব করেন সুরাব আলী,সাবেক সভাপতি,শরীফগন্জ ইউনিয়ন বিএনপি।পরিচালনা করেন,মাহফুজ মারজান।

 

স্বাগত বক্তব্য রাখেন, যুবদল নেতা শাহজাহান আহমদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শরীফগন্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি শওকত আলী ও শিহাব আহমদ প্রমুখ।

6

 

সার্বিক সহযোগিতায় ছিলেন থানা বিএনপি সহ-সভাপতি মো: আব্দুল জলিল সাবু,ফ্রান্স প্রবাসী বিলাতুর রাজা, স্পেন প্রবাসী ও অনলাইন গ্রুপের প্রতিষ্টাতা আহবায়কশুক্কুর আলী,বিএনপি নেতা শাহজাহান আহমদ,যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল আলিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5