তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন

1

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।

2

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

3

 

পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং অন্যান্য অভিন্নতার গভীর বন্ধন রয়েছে। আমাদের অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সব সময় সব ভারতবাসী সমর্থন করবে।’

 

5

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

 

এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিজেপি), গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস একটি আসনে বিজয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন মোট ৭টি আসনে।

 

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8