প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবাসমূহ বিশেষভাবে স্থান পাবে।
এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি থাকবে। একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিশেষ দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ইশতেহারে আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত থাকবে।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রকাশিত হতে যাওয়া এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest