বালাগঞ্জে ফরিদ মিয়া সন্ত্রাসীদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

বালাগঞ্জে ফরিদ মিয়া সন্ত্রাসীদের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

3

 

নিউজ ডেস্ক : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফরিদ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি এর একজন দায়িত্ববান ব্যক্তি ছিলেন, বালাগঞ্জ বাজারে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

3

 

6

গত বৃহস্পতিবার বিকাল ৪টার সময় বাড়ী হইতে বালাগঞ্জ বাজারে যাওয়ার পথে সন্ত্রাসীদের মারপিটের কারনে গুরুতর আহত হন। নিহত ব্যক্তি হলেন ফরিদ মিয়া (৬০)। তিনি মোকামবাজার এলাকার মৃত রমজান আলী এর ছেলে এবং ইউনিয়ন বি.এন.পি এর যুগ্ম সাধারণ সম্পাদক।

 

2

 ফরিদ মিয়া গত ১৭/১২/২০২৫ ইংরেজী বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকার সময় বাড়ী হইতে বালাগঞ্জ বাজারে দলীয় কাজে জরুরী ভিত্তিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া বালাগঞ্জ বাজারের কাছাকাছি  পৌছার সাথে সাথে পূর্ব হইতে উৎ পেতে থাকা আওয়ামীলীগের সন্ত্রাসীরা ফরিদ মিয়ার পথ গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাহার উপর আক্রমন শুরু করে। সন্ত্রাসীদের বেদড় মারপিটের কারনে তাহার মাথা, কপাল সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাহার হাক চিৎকারে আশপাশ হইতে লোকজন আসিয়া গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে তাহাকে ভর্তি করেন। মৃত্যুর সহিত পাঞ্জা লড়ে ৭দিন পর সেখানে তিনি মৃত্যু বরন করেন। ময়না তদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল হইতে মরদেহের লাশ তাহার পরিবারের সদস্যদের নিকট তুলে দেওয়া হয়। এ বিষয়ে এলাকায় তথতমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে এবং নিহতের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন ।

 

2

আলাপকালে স্থানীয় লোকদের নিকট হইতে আরো জানা যায় যে, ২০২৫ সালের জুলাই মাসে পার্শ্ববর্তী গহরপুর গ্রামের নিহতের ভাগিনা সামিউল ইসলাম শরীফ চৌধুরী এর বাড়ীতে আওয়ামীলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিট সহ বাড়ী ঘর ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7