প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৭
নিউজ ডেস্ক : সিলেট: সিলেট নগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকার শাপলাবাগে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত তরুণীর নাম রুহেনা আক্তার রুমা (২২)। তিনি বিশ্বনাথ থানার মান্দারুকা গ্রামের আলতাউর রহমানের কন্যা। তার স্থায়ী বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার মান দারুকা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০১৭ তারিখে শাহপরান থানার আওতাধীন টিলাগড়ের শাপলাবাগ এলাকায় অবস্থিত হাউস নম্বর-৭৪, রোড নম্বর-২ থেকে ঝুলন্ত রুহেনা আক্তার রুমার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং পরবর্তীতে মরদেহের ময়নাতদন্ত (পোস্টমর্টেম) সম্পন্ন করা হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহেনা আক্তার রুমার সঙ্গে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারটি ইসলামীক ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় ওই সম্পর্কটি তারা মেনে নেয়নি। পারিবারিক বিরোধ ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর শাহপরান থানায় একটি অপমৃত্যু (টহহধঃঁৎধষ উবধঃয) মামলা রুজু করা হয়। পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে শাহপরান থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুরতহাল ও পোস্টমর্টেম রিপোর্টসহ সব প্রমাণ পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest