প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
নিউজ ডেস্ক : সিলেটে আরও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে দু’জন বিএনপি মনোনীত ও অপর দু’জন জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী। আর বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন।
রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই ৪ জনের বৈধতা ও একজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ৬টি আসনের ৫জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন। তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার।
সেই হিসাবে রবিবার সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ডালিম ও সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আর দ্বৈত নাগরিকত্ব বিষয়ক জটিলতায় আটকে গেছেন সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশামুল হক। তার মনোনয়নপত্র রবিবার বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার সামনে এখনো আপিলের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest