প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০
সংবাদ বিজ্ঞপ্তি : দেশে করোনা ভাইরাস সংক্রামন দেখা দিলে এই সংকটকালীন সময়ে বেকার ও ক্ষতিগ্রস্তদের মাঝে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বাংলাদেশ বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এর ধারাবাহিকতায় গতকাল গোলাপগঞ্জ এলডিপি শাখার উদ্যোগে স্থানীয় রাণাপিং বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে ৫০০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, একটি সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলা শাখার এলডিপির সভাপতি ফজলে রাব্বি করিম এর সভাপতিত্বে , সাধারণ সম্পাদক কয়েছ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা লিভারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি আনোয়ার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা লিভারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক ফয়ছাল খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবির আহমদ।
এ সময় ফজলে রাব্বি করিম তার বক্তব্যে বলেন, “লিভারেল ডেমোক্রেটি পার্টি তার গৌরব, ঐতিহ্যের ধারাবাহিকতায় সবসময় যেকোনো সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে আছে। করোনাভাইরাস আক্রমণের শুরু থেকে সিলেট জেলাসহ গোলাপগঞ্জ উপজেলার এলডিপির নেতা কর্মীরা সাধারণ মানুষদের সচেতনতায় মাইকিং করা, হাত ধোয়া, মাক্স পরার পরামর্শ ও ত্রাণ বিতরণ করেছে। আজকে আমরা জেলা লিভারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এখানে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছি। অন্যান্য জায়গাতেও এই কর্মসূচি চলমান থাকবে।
এলডিপির সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় বক্তৃতা দিতে পারেননি। তবে সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ তার বক্তৃতায় বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জীবনের তাগিদে জেলা ও উপজেলার রাস্তায় রাস্তায় ত্রাণের অপেক্ষা করতে দেখা যাচ্ছে অসহায় মানুষকে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বন্ধ হয়ে গেছে অনেকের আয়ের পথ। এ অবস্থায় কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন মহলের মানুষসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। জীবনের তাগিদে বাধ্য হয়েই ত্রাণের আশায় সড়কে বের হয়েছেন অনেক প্রবীণ। এলডিপির পক্ষ থেকেও যথাসম্ভব ত্রাণ দেয়া হচ্ছে। ত্রাণ দিচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনও।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest