অবশেষে মুক্তিপণে ছাড়া পেলেন এলডিপির সহ-সাধারণ সম্পাদক মো: রুহেল আহমদ

প্রকাশিত: ৬:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

5

 

নিউজ ডেস্ক : অবশেষে মুক্তিপণে ছাড়া পেলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা মোঃ রুহেল আহমেদ। লিভারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র গোলাপগন্জ শাখার সহ-সাধারণ সম্পাদক মো:রুহেল আহমদকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

4

শুক্রবার ২৭ অক্টোবর সিলেটের গোলাপগঞ্জ মিনা সেন্টার নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে লিভারেল ডেমোক্রেটিক পার্টির একাধিক সূত্র জানিয়েছে। পরে মুক্তিপণ নিয়ে ২দিন পর ভোর রাত ৪টার দিকে শেরপুর নামক স্থানের ফেলে যায় দুর্বৃত্তরা।

 

গোলাপগন্জ মডেল থানার ওসি মাসুদুল আমিন রবিবার ২৯ অক্টোবর ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার পর তাকে সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল নিয়ে যান তার স্বজনরা। সেখানে তার চিকিৎসা চলতেছে।

1

 

মো: রুহেল আহমদ গোলাপগঞ্জ উপজেলা এলডিপির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।গত ১১ আগস্ট ২০২৩ তারিখেও তাকে একদল আওয়ামীলীগের দুর্বৃত্তরা আক্রমণ করেছিল।

 

এলডিপির একাধিক নেতা জানান শুক্রবার রাত ৭ টার সময় অটো রিক্সাযোগে গোলাপগঞ্জ সদরে এলডিপির মিটিং-এ যাওয়ার পথে একাধিক মোটরসাইকেলে দুর্বৃত্তকারীরা তার গতিরোধ করে। পরে মারধর করে অন্য একটি মাইক্রোবাস করে চোখ বেঁধে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তকারীরা। পরে ভিকটিমের ভাই মোঃ মারুফ আহমদ অনেক কাকুতি মিনতি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে রবিবার রাত ৪ টার সময় অসুস্থ অবস্থায় তাকে শেরপুর এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

ওসমানী হাসপাতালের ডাক্তার নাহিয়ান আহমদ বলেন, রবিবার ভোর ৫টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে তাকে নিয়ে আসেন তার ভাই, ভগ্নিপতি ও চাচা। তিনি আরো বলেন তার মেন্টালি সমস্যা ও শারীরিক অবস্থা খারাপ দেখা যাচ্ছে তার চিকিৎসা চলতেছে।

2

 

4

মোঃরুহেল আহমেদের বড় ভাই মো: মারুফ আহমদ জানান, আমার ভাই একজন ব্যবসায়ী পাশাপাশি রাজনীতি করে, আমার ভাই সবার সাথে বন্ধুত্বশোলভ আচরণ করে। রাজনৈতিক কারণে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগের লোকজন তার ভাইকে অপহরণ করেছে । মুক্তিপণ দিয়ে ছাড়িয়া আনা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এর বেশি আর বলেননি।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাসুদুল আমিন বলেন, এলডিপির সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহেলকে অপহরণ ও মারধরের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, বলে ফোন কেটে দেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8