প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে একজন হকারকে আটক করা হয়েছে। তাবে তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
বুধবার (৩১ ডিসম্বের) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্ত আলহামরা শপিং সিটির সামনে ভ্রাম্যমান আদালত তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট হকার্সরদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন।
তখন আটককৃত ওই হাকরকে ফুটপাত দখল করে ব্যবসার জন্য জরিমানা করেন। কিন্তু তিনি জরিমানা আদায়ে গড়িমসি করতে থাকেন। এ অবস্থায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তার ছবি ও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন। তখন তিনি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকেন।
এমনকি অশ্রাব্য গালাগালও করেন। তার স্বয়ং ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে জরিমানা অনাদায় ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের এক পর্যায়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
অভিযানের সময় পুলিশ থাকলেও আটককৃত ব্যক্তির নাম ঠিকানা জানাতে পারেন নি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির।
তিনি জানান, আমি এখন থানার বাইরে। বিষয়টি পরে জানানো হবে।
আর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, তেমন কিছু ঘটে থাকলে এখনো থানায় তাকে পাঠানো হয়নি।
এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, গোপনীয় শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীবের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেন নি।