নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

4

খালেদা জিয়ার কবরে মাটি দিচ্ছেন তার বড় সন্তান তারেক রহমান। ছবি- সংগৃহীত

 

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে কবরে নামিয়ে দাফন করেছেন।

2

 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার দাফনের কার্যক্রম শুরু হয়। সে সময় তারেক রহমানকে মাটিতে নামতে দেখা যায়। মাকে শায়িত করার পর সাড়ে চারটার কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে আসেন এবং সবার আগে কবরে মাটি দেন। পরে তিন বাহিনীর প্রধান ও বিএনপির শীর্ষ নেতারাও মাটি দেন।

8

 

দাফনের সময় তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেকের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের নারী সদস্যরা কিছুটা দূরে অবস্থান করেন। দোয়া শেষে তারা একটি পাত্রে নেওয়া মাটিতে স্পর্শ করতে দেখা যায়।

 

এর আগে বিকেল ৩টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

 

জানাজায় উপস্থিত ছিলেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতারা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

 

জানাজা চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা মানুষের ঢলে পূর্ণ হয়ে যায়। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম জিয়ার দীর্ঘ জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

 

পরবর্তী সময়ে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, ‘আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারো কাছে আমার মায়ের কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণ বা কথায় কষ্ট পেয়েছেন, তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। সবাই দোয়া করবেন।’

 

1

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া জানাজা উপলক্ষে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

4

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8