সিলেটের ৩ টি আসনে যে কারণে বিএনপির ৩ বিকল্প প্রার্থী!

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সিলেটের ৩ টি আসনে যে কারণে বিএনপির ৩ বিকল্প প্রার্থী!

8

 

নিউজ ডেস্ক : সিলেট ও সুনামগঞ্জের একাধিক আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে একাধিক নেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কিছু আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাদের মধ্য থেকে পরবর্তীতেনির্ধারণ করা হতে পারে চূড়ান্ত প্রার্থীও।

 

সিলেট-৬ আসন বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ফয়সল আহমদ চৌধুরীকে । শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় তাকে।

 

রোববার ফয়সল আহমদ চৌধুরীর মিডিয়া সেল মনোনয়নপ্রাপ্তির বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে। এর আগে একই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। ইতোমধ্যে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ও আজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জি কে গউস বলেন, কয়েকটি আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে এবং অন্য জন করবেন মনোনয়ন প্রত্যাহার ।

4

 

একইভাবে সুনামগঞ্জের দুইটি আসনেও পূর্বে মনোনীত প্রার্থীদের পাশাপাশি নতুন করে আরও দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুলকে এবং সুনামগঞ্জ-২ আসনে জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

 

1

রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান কামরুজ্জামান ও তাহির রায়হান চৌধুরী।

 

এ বিষয়ে বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউস বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়টি সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। তবে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে একাধিক আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে। চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে একজনকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে।

 

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রাপ্ত কামরুজ্জামান কামরুল বলেন, দলের পক্ষ থেকে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে এবং তাকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে। তবে আগের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানেন না তিনি ।

7

 

এদিকে, সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রাপ্ত তাহির রায়হান চৌধুরী বলেন, মনোনয়নপত্র পেয়েছেন তিনি। আগের প্রার্থীর বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা পরবর্তীতে জানা যাবে। দলের মূল্যায়নে মনোনয়ন পাওয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6